ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ৬ জুন ২০২৬ রাত ৮:৪৩ সময়

বিকেলে পরিবারের সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়।

আনোয়ারায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী | ফটো: সংগৃহীত

আনোয়ারায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হোসেন নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ হোসেন পাশের বাঁশখালী উপজেলার আব্দুর রহিমের ছেলে।

জানা গেছে, কোরবানির ঈদের পর মায়ের সঙ্গে আনোয়ারার বরুমচড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

শিশুটির পরিবার জানায়, আজ বিকেলে পরিবারের সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. পূজা মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় এবং পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: #পুকুর #শিশুমৃত্যু
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।