ব্রেকিং
আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে মাঠে সেনাবাহিনীঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত উৎপাদন বাড়াতে ৪০ বছরের পুরোনো সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড় আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা নিষিদ্ধ ও পলাতক আওয়ামীলীগের নাশকতা ঠেকাতে মাঠে সেনাবাহিনীঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধঃ দিনদুপুরে শপিং কমপ্লেক্সের সামনে যুবককে ছুরিকাঘাত উৎপাদন বাড়াতে ৪০ বছরের পুরোনো সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত আনোয়ারায় ৩ রেস্টুরেন্টকে অর্ধলাখ টাকা জরিমানা আনোয়ারায় ২৪ ঘণ্টায় মা-মেয়ে হত্যার রহস্যভেদঃ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পুরস্কার পেলেন এসআই শিমুল আনোয়ারায় স্কুলছাত্রীকে মুরগির ফার্মে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টাঃ অভিযুক্ত যুবক গ্রেফতার আনোয়ারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত আনোয়ারায় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী জামায়াত নেতা ও এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনাঃ সহকারীর অডিও ফাঁসে তোলপাড়
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা

নিজস্ব প্রতিবেদক ২৩ জুন ২০২৬ দুপুর ২:৬ সময়

আজ বেলা ১১টার দিকে আনোয়ারা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার শশী কমিউনিটি সেন্টারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে আকস্মিক তল্লাশি অভিযান পরিচালনা করে।

আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের চিরুনি তল্লাশি, প্রবেশপথে কড়া পাহারা

ফটো: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার জন্য আনোয়ারায় বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, কৌশলগত পয়েন্ট এবং প্রবেশপথগুলোতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখা গেছে।

অভিযান সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে আনোয়ারা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার শশী কমিউনিটি সেন্টারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে আকস্মিক তল্লাশি অভিযান পরিচালনা করে। একই সঙ্গে উপজেলার প্রধান প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোতে পুলিশের বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

যেকোনো ধরণের বিশৃঙ্খলা বা নাশকতার ছক রুখতে বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন যানবাহন তল্লাশিসহ পথচারীদের গতিবিধির ওপর কড়া নজরদারি রাখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থার সত্যতা নিশ্চিত করে বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই মূলত এই অভিযান। গতকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।"

তিনি আরো বলেন, "নিষিদ্ধ সংগঠনটিকে ঘিরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আমি নিজেও বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নজরদারি করছি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে আমাদের এই তল্লাশি ও বিশেষ নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার কিংবা শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ: #পুলিশ #আনোয়ারায় #নজরদারি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।