ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক ২ মে ২০২৬ রাত ৮:৩১ সময়

তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবার এবং চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক

নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা সৈকত দত্ত | ফটো: সংগৃহীত

আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা ও সক্রিয় রাখার অভিযোগে সৈকত দত্ত নামে এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের পুত্র। তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সৈকত দত্ত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি এলাকায় ফিরে তিনি পুনরায় নিষিদ্ধ সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালান। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবার এবং চেক জালিয়াতিসহ একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তার প্রভাবে এলাকার কিশোররা মাদক কারবারে জড়িয়ে পড়ছিল এবং গত সরকারের আমলে তার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে তৎপরতা চালানো এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে সৈকত দত্তকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (রোববার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ: #আওয়ামী লীগ #নিষিদ্ধ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।