ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক ১ জুন ২০২৬ দুপুর ৩:৩৯ সময়

প্রায় ৩০ থেকে ৪০ জন যুবক মাথায় হলুদ টুপি পরে ও মুখে মাস্ক লাগিয়ে একটি ব্যানার নিয়ে প্রধান সড়কে মিছিলে অংশ নিয়েছেন।

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, তদন্তে পুলিশ

আনোয়ারা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল | ফটো: সংগৃহীত

আনোয়ারায় ভারতে পলাতক শেখ হাসিনা ও নেতা-কর্মীদের মিথ্যা মামলানো মুক্তির দাবীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাংশ।

সোমবার (১ জুন) সকালে উপজেলার পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিলটি বের করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা ছাত্রলীগ কর্মী রবিউল হায়দারের নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জন যুবক মাথায় হলুদ টুপি পরে ও মুখে মাস্ক লাগিয়ে একটি ব্যানার নিয়ে প্রধান সড়কে মিছিলে অংশ নিয়েছেন।

 মিছিলের একদম অগ্রভাগে ছিলেন সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি। মিছিলে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ‘রাজবন্দীদের’ মুক্তি এবং দেশব্যাপী শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ জানানোর দাবি উল্লেখ করা হয়।

নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিলের বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মাহমুদুল হাসান এই প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওটি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: #আনোয়ারা #ছাত্রলীগ #নিষিদ্ধ #মিছিল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।