ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ১ জুন ২০২৬ বিকাল ৭:৫৮ সময়

নিষিদ্ধ ছাত্রলীগের 'উসকানিমূলক' মিছিলের প্রতিবাদে রাজপথে সরব হয়েছে আনোয়ারা জাতীয়তাবাদী দল।

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ

ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী পলাতক সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা ও উসকানিমূলক মিছিলের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা ছাত্রলীগের অপতৎপরতার তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে যেকোনো ধরনের স্বৈরাচারী ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ।জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয়তাবাদী দল যেকোনো অপশক্তিকে রাজপথেই প্রতিহত করবে। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের নতুন বাংলাদেশ।”

মিছিলটি চাতরী চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ: #ছাত্রলীগ #স্বেচ্ছাসেবকদল #ছাত্রদল #যুবদল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।