ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
বিনোদন

আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস অনুসন্ধান কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক ১৪ এপ্রিল ২০২৬ বিকাল ৫:২৭ সময়

সভায় বক্তারা বলেন, সঠিক তদারকি ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।

আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস অনুসন্ধান কমিটির সভা

আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস অনুসন্ধান কমিটির সভা | ফটো: প্রিয় আনোয়ারা

‘তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন’ এই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস অনুসন্ধান কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা আয়োজিত হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিন উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধানত তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, সঠিক তদারকি ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং কমিটির সদস্য মো. মহসিন (পারভেজ) প্রমুখ।

সভায় উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং প্রাথমিক পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই ক্রীড়া অনুসন্ধান কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।