ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটছিল স্বেচ্ছাসেবক দল নেতা; এস্কেভেটর জব্দ ও চালক আটক

নিজস্ব প্রতিবেদক ১৭ এপ্রিল ২০২৬ বিকাল ৬:২০ সময়

এই ঘটনায় বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহির আলম ও তার সহযোগী সৈয়দের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ উঠেছে।

আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটছিল স্বেচ্ছাসেবক দল নেতা; এস্কেভেটর জব্দ ও চালক আটক

আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটছিল স্বেচ্ছাসেবক দল নেতা; এস্কেভেটর জব্দ ও চালক আটক | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারায় অন্যের মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি এস্কেভেটর জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর শ্মশান সংলগ্ন এলাকায় বন্দর পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে। রিপোর্ট একুশে পত্রিকার।

এই ঘটনায় বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহির আলম ও তার সহযোগী সৈয়দের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ উঠেছে।

জমির মালিক সাইফুল আলম জানান, উত্তর বন্দর এলাকায় তার মালিকানাধীন ৩৮ শতক জায়গা থেকে বৃহস্পতিবার রাত থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাটি কেটে নিচ্ছিলেন জহির আলম ও তার সহযোগীরা। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্রটি জব্দ করা হয়।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নোমান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা পালিয়ে গেলেও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযুক্ত জহির আলম মাটি কাটার বিষয়টি স্বীকার করলেও দাবি করেন যে, অন্যের নিচু জমি ভরাটের জন্য তিনি সেখান থেকে মাটি নিচ্ছিলেন এবং জায়গাটি যে সাইফুলের তা তার জানা ছিল না। তবে প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিকে, জমি থেকে মাটি চুরির এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাইফুল আলম।

 

ট্যাগ: #আনোয়ারা #বৈরাগ #চুরি #মাটি #স্বেচ্ছাসেবকদল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।