ব্রেকিং
আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম কর্ণফুলীতে ব্রাজিলের তৈরী পিস্তল উদ্ধার আনোয়ারায় পানিবন্দী মানুষদের ত্রাণসামগ্রী দিলেন ইউএনও আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম কর্ণফুলীতে ব্রাজিলের তৈরী পিস্তল উদ্ধার আনোয়ারায় পানিবন্দী মানুষদের ত্রাণসামগ্রী দিলেন ইউএনও
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক ১৩ জুলাই ২০২৬ দুপুর ১১:০ সময়

উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা পানি ও জলাবদ্ধতায় মারাত্মক দুর্ভোগে পড়া অসহায় পরিবারগুলোর হাতে এই প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেন।

আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ

ত্রাণ বিতরণ করছেন উপজেলা জামায়াত আমির | ফটো: প্রিয় আনোয়ারা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় চট্টগ্রামের আনোয়ারার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার ১১টি ইউনিয়নের বন্যাকবলিত সহস্রাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুডপ্যাক বা জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে দলটির নেতা-কর্মীরা।

উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা পানি ও জলাবদ্ধতায় মারাত্মক দুর্ভোগে পড়া অসহায় পরিবারগুলোর হাতে এই প্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেন।

চাতরী ইউনিয়নে আয়োজিত একটি বিশেষ ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম এবং উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি।

এছাড়াও ত্রাণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, কর্মপরিষদ সদস্য নজরুল করিম, চাতরী ইউনিয়ন সভাপতি কাজী জসিম উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডা. মোহাম্মদ আমিন ও মাকসুদুর রশিদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত নেতারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের পরম মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও সাধ্যমতো অব্যাহত থাকবে।

ট্যাগ: #বন্যা #জামায়াত #ত্রাণ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।