ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ আহত ১

নিজস্ব প্রতিবেদক ২৪ এপ্রিল ২০২৬ দুপুর ১:৩৮ সময়

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের পাশে সিএনজি অটোরিকশাটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

আনোয়ারায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ আহত ১

ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (৩২) নামে এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহত সুমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের পাশে সিএনজি অটোরিকশাটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: #আনোয়ারা #সড়ক #দুর্ঘটনা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।