ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
গার্মেন্টস শিল্প

আনোয়ারায় শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয়দের কর্মসংস্থানের দাবীতে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক ১২ এপ্রিল ২০২৬ বিকাল ৫:৩৯ সময়
আনোয়ারায় শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয়দের কর্মসংস্থানের দাবীতে প্রেস ব্রিফিং

আনোয়ারায় শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয়দের কর্মসংস্থানের দাবীতে প্রেস ব্রিফিং | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে জরুরি প্রেস ব্রিফিং করেছে ‘আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্রিফিংয়ে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় শিল্পকারখানাগুলোতে এলাকার শিক্ষিত ও কর্মক্ষম যুবসমাজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও লবিংয়ের কারণে স্থানীয়দের অবহেলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে তারা উল্লেখ করেন।

আনোয়ারার সর্বস্তরের জনগণের পক্ষে সংগঠনটি চার দফা দাবি পেশ করে:

১. উপজেলার সকল শিল্পপ্রতিষ্ঠানে সকল স্তরের নিয়োগে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা।

২. নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা এবং সুপারিশ বা তদবিরের মাধ্যমে নিয়োগ বন্ধ রাখা।

৩. সকল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ করে সবার জন্য সুযোগ নিশ্চিত করা।

৪. শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট ও দখলদারিত্ব মুক্ত রাখা এবং চাকরির বয়সসীমা সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা।

সংগঠনের নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থানীয়দের অধিকার আদায়ে দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আনোয়ারার সাধারণ জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ অথচ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মুখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আব্দুল হালিম দিদার ও মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন, দফতর সম্পাদক মো. আব্দুল হামিদ শাকিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আকিব রায়হান এবং সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল করিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।