ব্রেকিং
আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন আনোয়ারায় সাগরে তলিয়ে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন আনোয়ারায় সাগরে তলিয়ে যাওয়া নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক ২৩ জুলাই ২০২৬ দুপুর ১১:৪৮ সময়

উপজেলার ৫৩টি কাঁচা ও পাকা সড়কের অন্তত ২৮ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে কিংবা সড়ক মাঝখান থেকে ভেঙে দুই ভাগ হয়ে গেছে।

আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা

ফটো: সংগৃহীত

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুই সপ্তাহের ভয়াবহ চাপ সামলে আনোয়ারা উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে পানি কমতেই জনপদে ফুটে উঠছে লণ্ডভণ্ড ও ধ্বংসাত্মক এক রূপ। প্রাথমিক সরকারি হিসাব অনুযায়ী, কেবল সড়ক অবকাঠামো সংস্কার এবং কৃষি ও মৎস্য খাতের ক্ষতি পোষাতেই প্রয়োজন হবে প্রায় ৪৭ কোটি টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতির সার্বিক তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে এবং সরকারি বরাদ্দ পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগব্যবস্থা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ৫৩টি কাঁচা ও পাকা সড়কের অন্তত ২৮ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে কিংবা সড়ক মাঝখান থেকে ভেঙে দুই ভাগ হয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী জানান, এসব গ্রামীণ সড়ক পুনর্নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ লাগবে। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান পারভেজ জানিয়েছেন, আনোয়ারার ৬৮ কিলোমিটার আঞ্চলিক সড়কের মধ্যে ছত্তারহাট-মালঘর সড়ক ও শাহ মোহছেন আউলিয়া সড়কসহ ১৪ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জরুরি ভিত্তিতে মেরামতে আড়াই কোটি টাকাসহ দীর্ঘমেয়াদী পুনর্নির্মাণে মোট ৮ কোটি ৩০ লাখ টাকা প্রয়োজন।

অবকাঠামোর পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে মোট সাড় সাড়ে ১১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, নিম্নাঞ্চলের অন্তত ১ হাজার ১০০টি পুকুর এবং ১৫টি বাণিজ্যিক মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় প্রায় সাড়ে ৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহম্মদ সরকার জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজি চাষে, যেখানে ৩৫৯ হেক্টর জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এছাড়া ২ হাজার ১৯২ হেক্টর জমির আউশ ধান (৪৭ লাখ টাকা), ৮০ হেক্টর জমির আমন বীজতলা (২১ লাখ টাকা) এবং ১৩ হেক্টর জমির ফল বাগান (৮ লাখ টাকা) ধ্বংস হয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে জরুরিভিত্তিতে সার ও বীজ প্রণোদনা দেওয়া হবে বলে তিনি জানান।

মৌসুমি বায়ুর প্রভাবে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণে শঙ্খ নদের পানি বেড়ে পরৈকোড়া, হাইলধর, চাতরী, রায়পুর, জুঁইদণ্ডী, বারখাইন, বটতলী ও বরুমচড়াসহ ১১টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং বরুমচড়া ও চাতরী ইউনিয়নে বানের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। জলজট কিছুটা কমলেও অনেক এলাকায় ফসলের পচনে গন্ধ ছড়াচ্ছে।

এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপের সৃষ্টি হওয়ায় উপকূলীয় অঞ্চলে আবারও ভারী বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বারখাইনের সমাজকর্মী জাবেদ ইকবাল জানান, কেবল সাময়িক ত্রাণ দিয়ে এই বিপর্যয় সামাল দেওয়া সম্ভব নয়, বরং স্থায়ী সমাধানের জন্য ঘরবাড়ি পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বল্প সুদে ঋণ দেওয়া, নদী-খাল পুনঃখনন ও পাহাড় রক্ষার মতো সমন্বিত দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া জরুরি।

ট্যাগ: #বন্যা #সড়ক
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।