ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

আনোয়ারায় সরকারি জমি দখলঃ প্রশাসনের নীরবতায় বেপরোয়া দখলদাররা

নিজস্ব প্রতিবেদক ১ মে ২০২৬ দুপুর ১০:৩ সময়

স্থানীয়দের দাবি, প্রশাসনের প্রশ্রয় বা উদাসীনতার কারণেই দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

আনোয়ারায় সরকারি জমি দখলঃ প্রশাসনের নীরবতায় বেপরোয়া দখলদাররা

ফটো: প্রিয় আনোয়ারা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত সংলগ্ন ফুলতলী মৌজায় বিশাল এলাকা জুড়ে সরকারি খাস জমি দখলের মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিকল্পিতভাবে প্রায় ১০২ কানি সরকারি খাস জমি দখল করে নিয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন রহস্যজনকভাবে নীরব থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। 

অনুসন্ধানে দেখা গেছে, ফুলতলী মৌজার ৮ নম্বর খতিয়ানের অধীনে থাকা ৬ ও ৮ নম্বর দাগের বিশাল খাস জমিগুলো ধাপে ধাপে দখল করা হচ্ছে। দখলদাররা কোথাও মাছ চাষের প্রকল্প, কোথাও স্থায়ী স্থাপনা নির্মাণ, আবার কোথাও দোকানপাট বসিয়ে সরকারি জমি নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক কয়েকজন প্রভাবশালী নেতাকর্মী ও স্থানীয় একটি শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় এই দখলবাজি চলছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দখলদাররা প্রথমে স্থানীয়দের কাছ থেকে সামান্য কিছু মালিকানাধীন জমি ক্রয় করে এলাকায় অবস্থান তৈরি করে। এরপর ধীরে ধীরে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের অধীনে থাকা পার্শ্ববর্তী সরকারি জমিগুলো জোরপূর্বক দখল করে সেখানে অবকাঠামো গড়ে তোলে। এমনকি পানি উন্নয়ন বোর্ডের ৫২৯ নম্বর দাগের জলধারা ভরাট করে রাস্তা নির্মাণের মতো গুরুতর অভিযোগও উঠেছে।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে যদি প্রাকৃতিক জলপ্রবাহ ও নিচু জমিগুলো দখল হয়ে যায়, তবে আসন্ন বর্ষা মৌসুমে পুরো পারকি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এত বড় পরিসরে সরকারি জমি দখল হলেও স্থানীয় তহশিল অফিস ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের প্রশ্রয় বা উদাসীনতার কারণেই দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত জানান, সরকারি জমি রক্ষায় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

পারকির এই বিশাল সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা।

ট্যাগ: #পারকি #জমি #দখল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।