ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী

আনোয়ারায় স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ২৭ মার্চ ২০২৬ রাত ৩:১৪ সময়
আনোয়ারায় স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ারায় স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত | ফটো: প্রিয় আনোয়ারা

 
বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনীস্থ শশী কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা আমীর ও মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাধীনতার প্রকৃত চেতনা ও একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। মাস্টার গণি বলেন, স্বাধীনতার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। এছাড়া আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ্ ও মোহাম্মদ নাছির উদ্দীন শাহ, সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী এবং এডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুল করিম, জুইদন্ডী ইউনিয়ন সভাপতি আহমদ নুর ও ডাক্তার আমিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে আরও বেগবান করার এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।