ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় ভিজিএফের চাল নিয়ে সিন্ডিকেটের অভিযোগ এনিসিপি নেতা মানিকের

নিজস্ব প্রতিবেদক ২২ মে ২০২৬ বিকাল ৭:৩২ সময়
আনোয়ারায় ভিজিএফের চাল নিয়ে সিন্ডিকেটের অভিযোগ এনিসিপি নেতা মানিকের

ফটো: সংগৃহীত

সরকারী চাল বিতরণে সিন্ডিকেট করে প্রকৃত হকদারদের বঞ্চিত করার অভিযোগ তুলে আনোয়ারার দুস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি) আনোয়ারা উপজেলার যুগ্ন সমন্বয়কারী মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে আয়োজিত শতাধিক অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণকালে এ অভিযোগ করেন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক ।

প্রদানকৃত উপহারের প্রতিটি প্যাকেটে দুস্থ মানুষের জন্য চাল, আলু ও পেঁয়াজসহ প্রয়োজনীয় নিত্যপণ্য নিশ্চিত করা হয়।

চাতরী ইউনিয়নে আয়োজিত এই ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা এনসিপির সদস্য আহমদ নূর, স্থানীয় যুবশক্তির নেতা জিএম রিয়াজ, কাজী মো. তানভীর, মো. আরিফ এবং এনসিপি নেতা সাজ্জাদ, ইউসুফ ও রাসেলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, সরকারি ত্রাণের সঠিক বণ্টন নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ ও দুস্থ মানুষের সহায়তায় তাঁদের এই জনকল্যাণমূলক প্রচেষ্টা ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ: #এনসিপি #খাদ্য বিতরণ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।