ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

সরকার হাটে দোকানের টিন কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ দুপুর ৩:২০ সময়

গত শনিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে বাজারের ব্যবসায়ী শাহেদ সওদাগরের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

সরকার হাটে দোকানের টিন কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি

ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঐতিহ্যবাহী তৈলারদ্বীপ সরকারহাটে ‘বিসমিল্লাহ স্টোর’ নামের একটি দোকানে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে বাজারের ব্যবসায়ী শাহেদ সওদাগরের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোর চক্র দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কয়েকশ ছাতা, কসমেটিকস সামগ্রী ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

খোদ স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অত্যন্ত কাছে এই চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বাজার ও ভুক্তভোগী দোকান পরিদর্শনে দেখা যায়, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিসমিল্লাহ স্টোরের পেছনের ভাগের টিনের চাল কেটে বড় একটি ছিদ্র তৈরি করে। পরে সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে দোকানে বিক্রির জন্য রাখা মালামাল তছনছ করে।

দোকান মালিক মো. শাহেদ (৫২) জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরদিন রবিবার সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি টের পান।

চোর চক্র দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ১৫০ পিসের বেশি বিভিন্ন মডেলের ছাতা, ১২ হাজার টাকার কসমেটিকস সামগ্রী, ১০ হাজার টাকার সিগারেট-বিড়ি এবং ক্যাশবাক্সে থাকা নগদ অর্থসহ সর্বমোট প্রায় ৯২ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৈলারদ্বীপ সরকারহাট এলাকাটি সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির একেবারেই কাছে অবস্থিত। ভিআইপি এলাকা হওয়া সত্ত্বেও খোদ এমপির নিজের এলাকায় ইদানীং মাদকাসক্তদের আনাগোনা এবং চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

বাজারের কেন্দ্রস্থলে এমন চুরির ঘটনায় পুরো এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সাথে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানা পুলিশ জানায়, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিলম্বে তদন্ত শুরু করবে। 

ট্যাগ: #চুরি #সরকার হাট #এমপি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।