ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় ফুটবল মাঠে কিশোরদের ওপর ছাত্রদলের হামলা, ধারালো অস্ত্রের আঘাতে আহত ১

নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ দুপুর ৩:৭ সময়

অভিযুক্ত আনোয়ারা কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন হামলার দায় সরাসরি স্বীকার না করলেও বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং তার ছেলেরা তাদের প্রতিহত করতে গিয়েছিল।

আনোয়ারায় ফুটবল মাঠে কিশোরদের ওপর ছাত্রদলের হামলা, ধারালো অস্ত্রের আঘাতে আহত ১

বামে আহত আবিদ ও ডানে কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান | ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলায় ফুটবল খেলা চলাকালীন কিশোরদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রদলের একদল কর্মী। 

বুধবার (১৩ মে) বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আবিদ (২০) নামের এক কিশোর গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে চাতরী ও আনোয়ারা এলাকার কিশোরদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন হঠাৎ ছাত্রদলের কিছু কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে এবং কিশোরদের ওপর অতর্কিত আক্রমণ শুরু করে। হামলার সময় আতঙ্কিত কিশোররা ছোটাছুটি শুরু করলে আবিদকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

আহত আবিদ চাতরী চৌমুহনীর ব্যবসায়ী বাবুলের ছেলে। তাদের বাড়ি বাঁশখালী হলেও তারা দীর্ঘ দিন ধরে চাতরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

আহত কিশোরের মামা রাকিবের অভিযোগ, আনোয়ারা কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিনের সরাসরি নির্দেশনায় এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, আবিদকে কুপিয়েছে রাব্বি ও সিফাতসহ ছাত্রদলের আরও কয়েকজন কর্মী। খেলার মাঠে এমন সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, অভিযুক্ত ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন হামলার দায় সরাসরি স্বীকার না করলেও বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এবং তার ছেলেরা তাদের প্রতিহত করতে গিয়েছিল। তবে মাঠের সাধারণ খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি পুরোপুরি কিশোরদের খেলার বিষয় ছিল এবং ছাত্রদলের কর্মীরাই সেখানে সশস্ত্র হামলা চালিয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খেলার মাঠে কিশোরদের ওপর রাজনৈতিক সংগঠনের কর্মীদের এমন হামলার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ট্যাগ: #ছাত্রদল #হামলা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।