ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা

আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক!

নিজস্ব প্রতিবেদক ৯ এপ্রিল ২০২৬ রাত ৮:২৬ সময়

ভিডিওতে দেখা যায়, গেম খেলার টাকা না পেয়ে জাবেদ হাতে ধারালো বটি নিয়ে তার মাকে শাসাচ্ছেন।

আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক!

আনোয়ারায় মা'কে নির্যাতনকারী সেই গেম আসক্ত যুবক আটক! | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারায় অনলাইন গেম খেলার টাকার জন্য জন্মদাত্রী মাকে বটি দিয়ে ভয় দেখানো ও মারধর করার অভিযোগে মো. জাবেদ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের সেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আনোয়ারা থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত জাবেদ ওই এলাকার মৃত মো. ইয়াকুবের একমাত্র ছেলে। প্রায় ৫-৬ বছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকে মা অনেক কষ্টে তাকে বড় করছিলেন। এক ভাই ও দুই বোনের মধ্যে জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন গেমের নেশায় আসক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গেম খেলার টাকা না পেয়ে জাবেদ হাতে ধারালো বটি নিয়ে তার মাকে শাসাচ্ছেন। একপর্যায়ে তিনি বটি দিয়ে ভয় দেখিয়ে মাকে আঘাত করতে শুরু করেন। প্রাণভয়ে তার মা বারবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। ভিডিওতে তাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি।’ ঘটনাটি অভিযুক্তের বোন মোবাইলে ধারণ করলে পরবর্তীতে তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি নজরে আসার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার মাকে থানায় ডাকা হয়েছে। ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: #আনোয়ারা #আসক্তি #নির্যাতন #রায়পুর
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।