ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
শিক্ষা

আনোয়ারায় শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির অভিযোগঃ শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ৭ এপ্রিল ২০২৬ বিকাল ৬:৪৮ সময়

ওই শিক্ষক দীর্ঘদিন ধরে তাদের সাথে অনৈতিক আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছিলেন। লোকলজ্জা ও ভয়ে এতদিন মুখ না খুললেও বর্তমানে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তারা বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

আনোয়ারায় শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির অভিযোগঃ শিক্ষার্থীদের মানববন্ধন

আনোয়ারায় শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির অভিযোগঃ শিক্ষার্থীদের মানববন্ধন | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্লীলতাহানি ও অনৈতিক আচরণের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে তাদের সাথে অনৈতিক আচরণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছিলেন। লোকলজ্জা ও ভয়ে এতদিন মুখ না খুললেও বর্তমানে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তারা বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা জালাল উদ্দীন জানান, শিক্ষার্থীদের সাথে কথা বলে তিনি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেলের অভিযোগ, ইতিপূর্বে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হলেও বর্তমানে ‘তদন্তের নাটক’ সাজিয়ে তাকে স্বপদে বহাল রাখার চেষ্টা চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র বসু জানান যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। খুব শীঘ্রই সরেজমিনে তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।

 

ট্যাগ: #আনোয়ারা #বৈরাগ #গুয়াপঞ্চক #বিদ্যালয়
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।