ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন এনসিপির জোবাইরুল মানিক

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ বিকাল ৭:৫১ সময়

এর আগে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছিল।

আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন এনসিপির জোবাইরুল মানিক

জোবাইরুল আলম মানিক | ফটো: প্রিয় আনোয়ারা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে সারা দেশের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে মোট ১০০ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। 

দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেয়েছেন তরুণ রাজনীতিবিদ জোবাইরুল আলম মানিক।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার পর এবার নির্বাচনী মাঠে তাঁর অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছিল।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে যোগ্য ও জনসম্পৃক্ত প্রার্থীদের প্রাধান্য দিয়ে এই ১০০ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। দলীয় আদর্শ ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থীরা নির্বাচনী মাঠে নামবেন।

আনোয়ারা উপজেলায় জোবাইরুল আলম মানিকের মনোনয়ন প্রাপ্তিতে স্থানীয় তরুণ ভোটার ও ছাত্রসমাজের মাঝে বিশেষ উদ্দীপনা দেখা দিয়েছে।

ট্যাগ: #এনসিপি #স্থানীয় নির্বাচন #জোবাইরুল আলম মানিক
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।