ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা

আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক ৮ মে ২০২৬ দুপুর ৪:১৬ সময়
আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফটো: সংগৃহিত

আনোয়ারা চট্রগ্রামের আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাঙাদিয়া কেন্দ্রের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, শপথ গ্রহণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচির বিবরণ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর একটি র‍্যালি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ভবনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে ইঞ্জিনিয়ার্স ভবন মিলনায়তনে কেক কাটা ও এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দের বক্তব্য আইইবি রাঙাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো’র চিফ অপারেশনস অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। সিইউএফএল-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সম্মানী সম্পাদক মো. মুসা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দেশের শিল্পায়ন ও প্রকৌশলগত উন্নয়নে আইইবি’র ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, সিইউএফএল-এর এমটিএস বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. শাহজাহান কবির, কাফকো’র ডিজিএম চৌধুরী মোসাখ খারুন নবী, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এমটিএস বিভাগীয় প্রধান ইব্রাহিম খলিল।

অংশগ্রহণ অনুষ্ঠানে সিইউএফএল, কাফকো, ডিএপিএফসিএল, কোরিয়ান ইপিজেড এবং ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে কোরিয়ান ইপিজেডের প্রকৌশলী আনিছুর রহমান, আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী সাঈদ হাসানসহ আইইবি’র রাঙাদিয়া কেন্দ্রের বিপুল সংখ্যক সদস্য ও সদস্যা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।