ব্রেকিং
গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম
জাতীয়

আত্মগোপনে থাকা চন্দনাইশের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ১৩ জুলাই ২০২৬ দুপুর ১:২৪ সময়
আত্মগোপনে থাকা চন্দনাইশের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু

ফটো: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। 

সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে আজ সোমবার ভোরে তিনি মারা যান।

সাবেক এই প্রতিমন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা নাহিয়ান চৌধুরী।

নাহিয়ান চৌধুরী জানান, আজ সোমবার রাত দশটায় সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর চট্টগ্রাম শহরের বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁর নির্বাচনী এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উল্লেখ্য, নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ আসন থেকে টানা তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁকে শেখ হাসিনা সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং জাতীয় সংসদ বিলুপ্ত হলে তাঁর সংসদ সদস্য পদটি হারান তিনি। সরকার পতনের পর থেকেই রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।