ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
ব্রেকিং

বাংলাখালী খালের কাজে অনিয়মঃ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ এমপি সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ বিকাল ৫:২৭ সময়

এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ পরিচালনা করে আসছিল

বাংলাখালী খালের কাজে অনিয়মঃ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ এমপি সরওয়ার জামাল নিজাম

ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নে চলমান বাংলাখালী খাল পুনঃখনন ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

রবিবার বিকেলে সরেজমিনে খাল খনন কর্মসূচী পরিদর্শনে গিয়ে তিনি কাজের অনিয়ম সম্পর্কে খোঁজখবর নেন।

গত ২৫ এপ্রিল খালের কাজের উদ্বোধন করা হলেও সাম্প্রতিক এক আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি কাজের বেহাল দশা দেখে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম খালের খনন কাজ এবং চলমান কার্যক্রমের বিভিন্ন ত্রুটি সরেজমিনে প্রত্যক্ষ করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "জনগণের কষ্টের টাকার কাজ কোনোভাবেই অবহেলা বা অনিয়মের মাধ্যমে সম্পন্ন হতে দেওয়া হবে না।"

তিনি স্পষ্টভাবে জানান যে, সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে কাজের গুণগত মান নিশ্চিত করা বাধ্যতামূলক।

নিম্নমানের কাজের জন্য ক্ষোভ প্রকাশ করে এমপি সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, উন্নয়ন কাজের মূল লক্ষ্য হলো জনগণের দীর্ঘমেয়াদী উপকার নিশ্চিত করা। তাই যেকোনো ধরনের দুর্নীতি, গাফিলতি বা নিম্নমানের কাজের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দায়িত্বরতদের কাজের মান শতভাগ নিশ্চিত করার পরেই পরবর্তী কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ পরিচালনা করে আসছিল, যা সংসদ সদস্যের হস্তক্ষেপে এখন নতুন মোড় নিল।

ট্যাগ: #সরওয়ার জামাল নিজাম #অনিয়ম #খালখনন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।