ব্রেকিং
ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
আনোয়ারা

বাঁশখালীর বর্ন্যাতদের ঢেউটিন দিল আনোয়ারার বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক ১৭ জুলাই ২০২৬ দুপুর ২:৪৪ সময়
বাঁশখালীর বর্ন্যাতদের ঢেউটিন দিল আনোয়ারার বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদ

ফটো: প্রিয় আনোয়ারা

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনোয়ারার সামাজিক সংগঠন বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদ।

সংগঠনটির উদ্যোগে বাঁশখালীর ১৫টি আশ্রয়হীন ও অসহায় পরিবারের মাঝে ঘর পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাঁশখালী উপজেলার কাতুরিয়া গ্রামে দিনব্যাপী এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ওই এলাকার অসংখ্য বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার এখনও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে কিংবা চরম ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। বেশ কিছু নিচু এলাকায় এখনও বন্যার পানি পুরোপুরি না নামায় স্থানীয় মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হচ্ছে।

বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দুর্গতদের মাঝে শুধু শুকনো বা খাদ্যসামগ্রী বিতরণ করলেই স্থায়ী সমাধান হবে না। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের বসতবাড়ি পুনর্নির্মাণ এবং তাদের জন্য দ্রুত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাই সবচেয়ে জরুরি।

সংগঠনটির সভাপতি কফিল উদ্দীন বন্যাকবলিত এলাকার বাস্তব চিত্র তুলে ধরে বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ায় একক কোনো সংগঠনের পক্ষে সবার প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, প্রবাসী এবং মানবিক সহায়তায় আগ্রহী সকলের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এবং বিশেষ করে ঘরবাড়ি পুনর্গঠনে সহযোগিতা করার জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি।" 

ট্যাগ: #বন্যা #বাঁশখালী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।