ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

বাঁশখালীতে বাড়ীর সীমানা নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ দুপুর ২:৪৫ সময়

সংঘর্ষ চলাকালে নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে তার চাচাতো ভাই হাছানের মাথায় সজোরে আঘাত করেন।

বাঁশখালীতে বাড়ীর সীমানা নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষ, নিহত ১

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বসতবাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হাছান (২৪) নামের ওই যুবকের মৃত্যু হয়। 

উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার বাসিন্দা দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে তার চাচাতো ভাই হাছানের মাথায় সজোরে আঘাত করেন। এতে হাছান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সংঘর্ষে হাছানের বাবা বশরও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাছানকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ: #বাঁশখালী #সীমানা বিরোধ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।