ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ

বাঁশখালীতে অনলাইন জুয়ায় লিপ্ত দুই যুবক আটক, কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক ২৫ এপ্রিল ২০২৬ রাত ৮:৩ সময়

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বেটিং অ্যাপের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকার লেনদেন করে আসছিলেন।

বাঁশখালীতে অনলাইন জুয়ায় লিপ্ত দুই যুবক আটক, কারাদণ্ড প্রদান

বাঁশখালীতে অনলাইন জুয়ায় লিপ্ত দুই যুবক আটক, কারাদণ্ড প্রদান | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার লক্ষ্মী স্কয়ার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া খেলার অপরাধে দুই যুবককে আটক করেছে প্রশাসন। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আটককৃতরা হলেন বাঁশখালীর মিয়ার বাজার এলাকার বাসিন্দা সাকলায়েন মুশতাক (২০) এবং দক্ষিণ জলদী এলাকার আশকারিয়া পাড়ার বাসিন্দা মো. শাকিল (২৪)।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মী স্কয়ার এলাকায় অভিযান চালায় মোবাইল কোর্ট। প্রাথমিক তথ্যানুযায়ী, একটি অনলাইন বেটিং লেনদেন নিয়ে বিরোধের জেরে শাকিল অন্য সহযোগী সাকলায়েন মুশতাককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা শাকিলের বিরুদ্ধেও অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগ তোলেন। এ অভিযোগের প্রেক্ষিতে শাকিলের মোবাইল ফোন তল্লাশি করা হলে সেখানে একাধিক বেটিং অ্যাপের উপস্থিতি ও লেনদেনের প্রমাণ পাওয়া যায়। তদন্তে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বেটিং অ্যাপের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকার লেনদেন করে আসছিলেন। ভিডিও জবানবন্দিতে তারা অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন।

অভিযানে নেতৃত্বদানকারী বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আটককৃতদের অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ড প্রদান করা হয়েছে। অনলাইন কিংবা অফলাইন সব ধরনের জুয়ার বিরুদ্ধে বাঁশখালীতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে পুলিশের এএসআই আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: #জুয়া #বেটিং #বাঁশখালী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।