ব্রেকিং
আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু
আনোয়ারা ব্রেকিং

বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক ১ আগস্ট ২০২৬ দুপুর ১০:২২ সময়
বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

ফটো: প্রিয় আনোয়ারা

সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে এক দুর্যোগগ্রস্ত ও অসহায় পরিবারের মাথার ওপর স্থায়ী ছাদ তৈরির ব্যবস্থা করে দিয়েছে 'আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন'।

চরম সংকটে থাকা পরিবারটির নতুন বসতঘর নির্মাণের সুবিধার্থে যাবতীয় প্রয়োজনীয় নির্মাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের আবদুল্লাহ আল চৌধুরী বাড়িতে এ মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত থেকে এই ঘর নির্মাণ সামগ্রী হস্তান্তর করেন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান।

উপকরণ তুলে দেওয়ার সময় তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই তাদের সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রকৌশলীদের এই কার্যকর পদক্ষেপে নিঃস্ব পরিবারটি নতুন করে নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে যারা শ্রম, সময়, অর্থ ও সর্বাত্মক আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার যৌথ প্রচেষ্টা ও সুসংগঠিত উদ্যোগের মাধ্যমে আগামীতেও সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের কল্যাণে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ: #আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।