ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
আনোয়ারা ব্রেকিং

বারখাইনে জেলেদের ছাড়াই জেলে সমিতির কমিটি গঠন!

নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২৬ সকাল ৯:৫০ সময়

এর ফলে সরকারি সুবিধা ও সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন নদী ও উপকূলবর্তী এলাকার জীবনযুদ্ধ চালানো প্রকৃত জেলেরা।

বারখাইনে জেলেদের ছাড়াই জেলে সমিতির কমিটি গঠন!

ফটো: সংগৃহীত

আনোয়ারায় ৬নং বারখাইন ইউনিয়ন 'বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি'র নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় প্রকৃত জেলে ও মৎস্যজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, ঘোষিত এই কমিটির সদস্যদের মধ্যে কেউই পেশায় জেলে বা মৎস্যজীবী নন। সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় ব্যক্তিদের দিয়ে এই পকেট কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। 

ইউনিয়নের প্রকৃত মৎস্যজীবীদের অভিযোগ, সমিতিতে নাম অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিরা মৎস্য পেশার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সরকারি সুবিধা ও সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন নদী ও উপকূলবর্তী এলাকার জীবনযুদ্ধ চালানো প্রকৃত জেলেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জেলে জানান, "আমরা বংশপরম্পরায় মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কিন্তু সমিতিতে যাদের নাম এসেছে, তাদের কাউকে আমরা কোনোদিন নদীতে দেখিনি। তারা সবাই রাজনৈতিক নেতা-কর্মী। জেলেদের সমিতিতে যদি জেলেই না থাকে, তবে আমাদের দুঃখ বুঝবে কে?"

প্রাপ্ত তালিকায় দেখা যায়, সভাপতি হিসেবে মোহাম্মদ শওকত এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহজাহানসহ ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ এবং অতিরিক্ত ৩ জনসহ মোট ২৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে এমদাদ হোসেন ও অর্থ সম্পাদক হিসেবে জিল্লুর রহমানের নাম রয়েছে। তবে কমিটির অধিকাংশ সদস্যের পেশাগত পরিচয় নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ আছে, উপজেলা কমিটিতেও অধিকাংশ সদস্য জেলেই নন। 

সম্পূর্ণ দলীয় গণ্ডির মধ্যে থেকে এই কমিটি গঠিত হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। প্রকৃত মৎস্যজীবীদের দাবি, এই ‘ভুয়া’ কমিটি বাতিল করে মৎস্যজীবীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে।

এ বিষয়ে উপজেলা মৎস্যজীবী জেলে সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: #বারখাইন #জেলে সমিতি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।