ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

বারখাইনের শোলকাটায় কিশোরগ্যাং ও সন্ত্রাসীদের কাছে অসহায় এলাকাবাসী; সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ বিকাল ৫:৪ সময়

তিনি অভিযোগ করেন, শোলকাটা এলাকায় ইদানীং কিশোরগ্যাং, মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে।

বারখাইনের শোলকাটায় কিশোরগ্যাং ও সন্ত্রাসীদের কাছে অসহায় এলাকাবাসী; সংবাদ সম্মেলন

ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শোলকাটা গ্রামে অপরাধীদের দৌরাত্ম্য ও অরাজকতার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তাণ্ডব এবং চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বন্ধের দাবিতে বুধবার (১৩ মে) বিকেলে কালাবিবির দিঘির মোড়স্থ দোহা কনভেনশন হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে নঈম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, একসময়ের শান্ত এই জনপদ এখন মাদক ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারি পুরনো হাসপাতালের পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে একটি ভাসমান চক্র দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। ২০২১ সালে প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ করা হলেও তারা বর্তমানে আশপাশে বসতি গেড়ে পুনরায় সিন্ডিকেট গড়ে তুলেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি পরিবার মাদক ব্যবসা এবং তা রক্ষায় সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে গত ১০ মার্চের সেই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়। ওইদিন ভোরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে এক কিশোর গ্যাং সদস্যের মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মাঈনুদ্দীন মহিম নামে ওই সদস্যের মৃত্যুকে 'পুলিশি নির্যাতন' দাবি করে একটি চক্র হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং 'সম্রাট গ্রুপ' নামের একটি সন্ত্রাসী বাহিনীর প্রধানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ অসংখ্য মামলার রেকর্ড রয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা থিতু হলেও এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তাঁরা এলাকাকে অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করার দাবি জানান। একইসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপর্যায়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আবুল কাসেম, হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের সওদাগরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে শোলকাটাকে সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ: #বারখাইন #অপরাধ #কিশোর গ্যাং
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।