ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয় ব্রেকিং

বাড়তি ভাড়া ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষঃ সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ২৭ মে ২০২৬ দুপুর ২:৮ সময়
বাড়তি ভাড়া ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষঃ সেতুমন্ত্রী

ফটো: সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না এবং মানুষ যেকোনো বারের চেয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যাত্রীদের তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে সামগ্রিক ঈদযাত্রা সচল রয়েছে।

টার্মিনাল পরিদর্শনকালে সেতুমন্ত্রী যাত্রীদের অসচেতনতা ও চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, অনেক যাত্রীর চলন্ত পথে তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার একটি অভ্যাস রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে বাড়তি ভাড়া বা অন্য যেকোনো অনিয়ম নিয়ে কোনো যাত্রী সচেতন হয়ে সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রশাসন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিচ্ছে।

এ সময় দুর্ঘটনা রোধে যাত্রীদের নিজেদের জীবনের সুরক্ষার প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

সড়ক-মহাসড়কের ওপর পশুর হাট বসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু এলাকায় পশুর হাটে ক্রেতা ও পশুর চাপ বেশি হওয়ায় তা মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে সরকারের লক্ষ্য হচ্ছে কোরবানির পশু বিক্রি এবং মানুষের ঈদযাত্রা এই দুটো বিষয়কেই সমানভাবে নিরাপদ করা।

দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা থাকলেও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক নজরদারি ও সার্বক্ষণিক তদারকি জারি রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।