ব্রেকিং
কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ বাস দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কর্ণফুলীতে বনভূমি দখল ও একাধিক মামলার অভিযোগে আলোচিত সালাউদ্দিন গ্রেপ্তার আনোয়ারায় আর্থিক লেনদেনের বিরোধে যুবদল কর্মীর ওপর হামলার অভিযোগ প্রিয় আনোয়ারার অনুসন্ধানঃ সিইআইজেড এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত ব্যবস্থায় যাচ্ছে সিআরবিসি শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ আনোয়ারা ট্রাজেডিঃ গর্ভের সন্তানের মৃত্যু, আইসিইউতে কাউসারের লড়াই আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আনোয়ারায় জমি বিরোধে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, গ্রেপ্তার ১ বাস দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় মুহূর্তের অসাবধানতায় নিভে গেল ছোট্ট আবিরের জীবন! বাঁশখালীতে অসহায় পরিবারকে ঘর নির্মাণের সামগ্রী দিল আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন
রাজনীতি ব্রেকিং

বাস দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক ১ আগস্ট ২০২৬ দুপুর ১:১১ সময়

উল্লেখ্য, গত ৩০ জুলাই সন্ধ্যায় আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সড়কসংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ছয়টি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন।

বাস দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম

ফটো: সংগৃহীত

আনোয়ারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই নারী শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। এ সময় তাঁর পক্ষ থেকে শোকসন্তপ্ত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সংসদ সদস্যের একান্ত সচিব আকতারুন্নবী চৌধুরী নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সংসদ সদস্যের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিল করিম চৌধুরী (জাকারিয়া জকু), উপজেলা যুবদলের সদস্যসচিব ফরুক হোসেন, জেলা ছাত্রদল নেতা ওহিদুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ আলী, মো. রাশেদ, মোহাম্মদ জয়নাল উদ্দিন, মো. শাহজাহান, আনোয়ারা হিন্দু-বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি দিবাকর বড়ুয়া, সাধারণ সম্পাদক রাহুল ধর, উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার ইকবাল, মোহাম্মদ আরমান, মো. এরশাদ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের মেম্বার পদপ্রার্থী এম এ আকবর সুমনসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই সন্ধ্যায় আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সড়কসংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ছয়টি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করে।

ট্যাগ: #সরওয়ার জামাল নিজাম
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।