ব্রেকিং
আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট আনোয়ারায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ‘লগআউট’ হয়ে যাচ্ছে আইডিঃ বিপাকে ব্যবহারকারীরা আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট আনোয়ারায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, ‘লগআউট’ হয়ে যাচ্ছে আইডিঃ বিপাকে ব্যবহারকারীরা
জাতীয় ব্রেকিং

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক ২ জুন ২০২৬ দুপুর ৪:২৯ সময়

এবার বিদ্যুতের দাম গড়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং নতুন এই মূল্যহার চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার

ফটো: সংগৃহীত

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর নতুন আদেশ আগামীকাল বুধবার (৩ জুন) জারি করা হতে পারে।

এদিন বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংশ্লিষ্ট সূত্রের খবর, এবার বিদ্যুতের দাম গড়ে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং নতুন এই মূল্যহার চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত একটি মন্ত্রিসভা কমিটি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।

এর আগে এপ্রিল মাসে অনুষ্ঠিত গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে এবং কমিশন শেষ পর্যন্ত এই সুপারিশই গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সাধারণ ও নিম্ন আয়ের গ্রাহকদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। 'লাইফ লাইন' ক্যাটাগরির গ্রাহকদের, যারা শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আপাতত কোনো দাম বাড়ছে না।

এছাড়া ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির হার তুলনামূলক কম হবে। এরপর ২০০ থেকে ৪০০ ইউনিট এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে দাম বাড়ানো হবে।

তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসবে উচ্চবিত্ত বা বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের ওপর, অর্থাৎ যারা মাসে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ওপরই মূল্যবৃদ্ধির সর্বোচ্চ চাপ পড়বে।

ট্যাগ: #মূল্যবৃদ্ধি #বিদ্যুৎ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।