ব্রেকিং
হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি অবশেষে আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব কর্ণফুলীতে নিষিদ্ধ আ. লীগ নেত্রী নিশির নেতৃত্বে ঝটিকা মিছিল, ড. ইউনুছের ফাঁসির দাবি অবশেষে আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন আনোয়ারায় মা-মেয়ের নৃশংস হত্যার প্রতিবাদঃ সহপাঠী প্রিয়ন্তীর খুনির ফাঁসির দাবিতে উত্তাল স্কুল প্রাঙ্গণ ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম
খেলাধুলা

বিশ্বকাপে মেসি যাদুতে আর্জেন্টিনার দুরন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক ১৭ জুন ২০২৬ সকাল ৯:১৩ সময়

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে মেসি যাদুতে আর্জেন্টিনার দুরন্ত সূচনা

গোলের পর মেসির উদযাপন | ফটো: সংগৃহীত

সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে নামা ফুটবল জাদুকর লিওনেল মেসি ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও বুঝিয়ে দিলেন তাঁর পায়ের জাদু এখনো ফুরিয়ে যায়নি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর এই রাজকীয় জয়ের একমাত্র নায়ক স্বয়ং অধিনায়ক লিওনেল মেসি, যিনি একাই করেছেন চোখধাঁধানো তিনটি গোল। ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে আলজেরিয়া ছোটখাটো কিছু আক্রমণ সাজালেও আর্জেন্টিনার ওপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। প্রথমার্ধে কিছুটা রক্ষণাত্মক খেললেও দ্বিতীয় হাফে এসে আক্রমণের ধার ও গতি বহুগুণ বাড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক আলবিসেলেস্তেরা ১৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায়; রদ্রিগো ডি পলের বাড়ানো পাস থেকে বাঁ-দিকের নিখুঁত শটে দলকে এগিয়ে নেন মেসি। এরপর দ্বিতীয় হাফের ৬০ মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে নিজের ও দলের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি।

এর ঠিক ১৬ মিনিট পর, অর্থাৎ ৭৬ মিনিটে ম্যাচের চূড়ান্ত ম্যাজিক দেখান এই মহাতারকা। নিকো গঞ্জালেজের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের এক দুর্দান্ত ও দর্শনীয় শটে বল জালে জড়িয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬-তে। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করে যৌথভাবে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন।

ঠিক দুই দশক আগে, ২০০৬ সালের ১৬ জুন জার্মানি বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছিল এই জাদুকরের। ঠিক ২০ বছর পর সেই একই দিনে অনন্য সব রেকর্ডের পাহাড় গড়লেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েন মেসি।

পাশাপাশি, দেশের জার্সিতে এটি ছিল মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি। নিজের রেকর্ডের ট্রিপল সেঞ্চুরির দিনে হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে সফলভাবে বিশ্বকাপ মিশন শুরু করালেন এলএমটেন। আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

ট্যাগ: #ফুটবল বিশ্বকাপ #লিওনেল মেসি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।