ব্রেকিং
চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা
চট্টগ্রাম

বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক ২৮ জুলাই ২০২৬ রাত ৯:৫ সময়

নিহত নেজাম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে এবং শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই মো. সুমন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নেজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নেজাম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে এবং শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই মো. সুমন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে তাঁর ভাইদের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ভাইদের জায়গা-জমি সংক্রান্ত কাজ করতে দেখে সেখানে যান নেজাম। এ সময় জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই সুমন ক্ষিপ্ত হয়ে নেজামের মাথায় মারাত্মক আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।

নিহতের স্বজন ও ইউপি সদস্য জানান, পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে নেজামকে নিজ বাড়িতে এলে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। যার কারণে প্রায় দেড় বছর আগে বিয়ের পর থেকে তিনি রাতে শ্বশুরালয়ে অবস্থান করতেন।

নিহতের স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এক ভাই অপর ভাইয়ের মাথায় আঘাত করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে এবং পলাতক সুমনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ: #খুন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।