ব্রেকিং
ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
চট্টগ্রাম

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ ও আগুন, ১১ শ্রমিক দগ্ধ

ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৬ রাত ১০:১৯ সময়

দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ ও আগুন, ১১ শ্রমিক দগ্ধ

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ওয়েল্ডিং কাজের সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে এবং কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অধিকাংশের শরীর ৪০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এবং এদের মধ্যে চিকিৎসাধীন আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরিস্থিতি বিবেচনা করে গুরুতর দগ্ধ পাঁচজনকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধ শ্রমিকদের মধ্যে দিদারুল আলমের শরীরের ৯৫ শতাংশ, জাহিদুল আলমের ৬৫ শতাংশ, মাহমুদুল হকের ৬০ শতাংশ, উজ্জ্বলের ৫০ শতাংশ, নূর নবীর ৪৫ শতাংশ, লিটনের ৪০ শতাংশ, জাহিদুলের ৩৫ শতাংশ, সেলিমের ২০ শতাংশ এবং জাহিদ ও সিরাজুলের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ আরেক শ্রমিক আহসানুল হক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, সংকটাপন্ন রোগীদের সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত তাদের আইসিইউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে শ্রমিকদের স্বজন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। দগ্ধদের স্বজনদের ধারণা, কারখানার গ্যাস সিলিন্ডার বা বয়লার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

তবে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ দাবি করেছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন।

তিনি আরও জানান, দগ্ধ সব শ্রমিকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও নেওয়া হবে।

এদিকে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নতুন জেনারেটর স্থাপনের কাজ চলার সময় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ট্যাগ: #অগ্নিকাণ্ড #লবন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।