ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

বরুমচড়ায় জনতাকে দেখে গরু ফেলে পালাল চোর, আটক ১

নিজস্ব প্রতিবেদক ১ মে ২০২৬ দুপুর ১১:৩৮ সময়

বুধবার রাতে নুরুল হকের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালানোর সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলিমকে আটক করতে সক্ষম হয়।

বরুমচড়ায় জনতাকে দেখে গরু ফেলে পালাল চোর, আটক ১

ফটো: সংগৃহীত

আনোয়ারা উপজেলায় গরু চুরির সময় সেলিম নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গত বুধবার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাফেজ আহমদ ডিলারের বাড়ির একটি গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় গত কয়েক মাস ধরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। বুধবার রাতে নুরুল হকের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে পালানোর সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে সেলিমকে আটক করতে সক্ষম হয়। তবে এ সময় সেলিমের সঙ্গে থাকা আরও তিন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রায়হান জানান, এলাকায় একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। পাহারারত গ্রামবাসী চুরির সময় একজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গরু চুরির ঘটনায় গ্রামবাসী একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: #গরুচোর #বরুমচড়া
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।