ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

বটতলী রুস্তমহাটে আগুন; অটোরিকশা গ্যারেজসহ পুড়ল দুটি দোকান

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ দুপুর ১১:০ সময়

আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়লে একটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বটতলী রুস্তমহাটে আগুন; অটোরিকশা গ্যারেজসহ পুড়ল দুটি দোকান

ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বটতলী রুস্তমহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক এই আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়লে একটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে রুস্তমহাট বাজার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাজার ব্যবসায়ীরা জানান, সকালে বাজারের একটি অটোরিকশা গ্যারেজের ভেতর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আচমকা আগুনের সূত্রপাত ঘটে। গ্যারেজে থাকা ব্যাটারি ও দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কুণ্ডলী দেখে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিমেষেই দোকান দুটির ভেতরে থাকা সমস্ত মালামাল, আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা স্থানীয় জনতার সহায়তায় চারপাশ থেকে পানি ছিটানো শুরু করেন এবং প্রায় আধা ঘণ্টার অবিরাম চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ট্যাগ: #অগ্নিকাণ্ড #বটতলী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।