ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

বটতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মামুনের

নিজস্ব প্রতিবেদক ৩ মে ২০২৬ রাত ১০:১৩ সময়

বাড়ির কাছে একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় অসাবধানতাবশত একটি কাঁচা বাঁশ উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ে যায়।

বটতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মামুনের

ফটো: সংগৃহিত

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম মামুন (২৪) নামে এক যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাপাতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মামুন ওই এলাকার মোহাম্মদ সোলাইমানের পুত্র।

জানা গেছে, বাড়ির কাছে একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় অসাবধানতাবশত একটি কাঁচা বাঁশ উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ে যায়। এতে তিনি তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, চমেক হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি পুলিশ অবগত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ট্যাগ: #মৃত্যু #বিদ্যুৎস্পৃষ্ট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।