ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

চামড়ার দাম না পেয়ে ব্যাপক লোকসান আনোয়ারার মৌসুমী ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক ২৯ মে ২০২৬ দুপুর ১:২৪ সময়

আনোয়ারার ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেটের কারণেই আজ তাদের মূলধন খুইয়ে নিঃস্ব হতে হয়েছে।

চামড়ার দাম না পেয়ে ব্যাপক লোকসান আনোয়ারার মৌসুমী ব্যবসায়ীদের

ফটো: সংগৃহীত

ঈদুল আজহার পরদিন সকাল থেকেই চট্টগ্রাম নগরের মুরাদপুর ও ঐতিহ্যবাহী চামড়া আড়ত আতুরার ডিপো এলাকায় দেখা গেছে এক হতাশাজনক চিত্র। সড়কের পাশে স্তূপ হয়ে পড়ে আছে শত শত কাঁচা গরুর চামড়া। সঠিক সময়ে লবণ না দেওয়ায় এসব চামড়া ইতিমধ্যে পচতে শুরু করেছে, যা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।

আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীরা রাতভর চেষ্টা করেও চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে, ক্ষোভে ও হতাশায় সেগুলো সড়কেই ফেলে বাড়ি ফিরে গেছেন।

আনোয়ারার চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিন বিকেল থেকেই আনোয়ারার বিভিন্ন ইউনিয়ন থেকে চামড়া সংগ্রহ করে কাভার্ডভ্যান ও ট্রাকে করে নগরের আতুরার ডিপো ও মুরাদপুরে নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু আড়তদারদের সিন্ডিকেট ও চরম মন্দাভাবের কারণে গভীর রাত পর্যন্ত চলে দরকষাকষি।

আনোয়ারা থেকে চামড়া নিয়ে আসা কয়েকজন মৌসুমি ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিটি চামড়া সংগ্রহ করতে আমাদের গড়ে ৩০০ থেকে ৩৫০ টাকা খরচ হয়েছে। এর ওপর গাড়িভাড়া তো আছেই। কিন্তু আড়তদাররা মাত্র ৫০ থেকে ১০০ টাকা দাম হেঁকেছেন। এই দামে চামড়া বিক্রি করলে গাড়িভাড়ার টাকাও পকেট থেকে দিতে হতো। তাই বাধ্য হয়ে চামড়া রাস্তায় ফেলে চলে এসেছি।"

ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের একটি অংশ সমন্বিতভাবে চামড়ার দাম অস্বাভাবিক কমিয়ে বলায় বাজারে কার্যত অচলাবস্থা তৈরি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আনোয়ারার মতো দূরদূরান্ত থেকে আসা ছোট ও মৌসুমি ব্যবসায়ীরা।

মোহাম্মদ রহিম মিয়া নামে আনোয়ারা এক ব্যবসায়ী জানান, তিনি ৬০০-এর বেশি গরুর চামড়া সংগ্রহ করেছিলেন। এর মধ্যে অনেক বড় আকারের চামড়াও ছিল। তিনি বলেন, "প্রতিটি চামড়ার গড় ক্রয়মূল্য ছিল সাড়ে ৩০০ টাকার মতো। কিন্তু রাতে ১০০ টাকা করে মাত্র ২৫৫ টি চামড়া বিক্রি করতে পেরেছি। আজ সকালে বাকিগুলো কেনার মতো কোনো ক্রেতাই ছিল না, কেউ দামও বলেনি। লোকসানের বোঝা মাথায় নিয়ে বাকি চামড়াগুলো ফেলে যেতে হচ্ছে।"

তবে আনোয়ারার ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেটের কারণেই আজ তাদের মূলধন খুইয়ে নিঃস্ব হতে হয়েছে। চামড়া শিল্পের এই অব্যবস্থাপনা রোধে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ: #ঈদুল আযহা #চামড়া #ট্যানারি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।