ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অর্থনীতি ব্রেকিং

চাতরী চৌমুহনীতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ; অবিলম্বে চেয়ারম্যানের অপসারণ দাবী

নিজস্ব প্রতিবেদক ৪ জুন ২০২৬ বিকাল ৫:৩৭ সময়

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি ও পরিচালনা পর্ষদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন

চাতরী চৌমুহনীতে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ; অবিলম্বে চেয়ারম্যানের অপসারণ দাবী

ফটো: প্রিয় আনোয়ারা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) সকাল ১১টায় উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকায় ইসলামী ব্যাংকের চাতরী চৌমুহনী শাখার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, আনোয়ারা উপজেলা'-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি ও পরিচালনা পর্ষদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতের শতভাগ সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান। সমাবেশ থেকে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের সম্পূর্ণভাবে বয়কটের আহ্বান জানানো হয়। একই সাথে বিভিন্ন সময়ে ব্যাংকের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত বক্তারা।

গ্রাহক ফোরামের স্থানীয় নেতা নাছির উদ্দীন শাহ তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী ব্যাংক এ দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। এই ব্যাংকের সুনাম, অর্থনৈতিক স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানাচ্ছি।”

চাতরী চৌমুহনীতে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার স্থানীয় বিভিন্ন শাখার গ্রাহক, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশ থেকে জানানো হয়, গ্রাহকদের অধিকার ও আমানতের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীতেও এমন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।