চবি সিনেট সদস্য মনোনীত হলেন এমপি সরওয়ার জামাল নিজাম
সরওয়ার জামাল নিজামের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিএনপির নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সরওয়ার জামাল নিজাম এমপি | ফটো: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ ‘সিনেট’-এর নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম।
জাতীয় সংসদের স্পীকারের বিশেষ অনুমোদনক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে এই মনোনয়ন দেওয়া হয়।
গত ৫ জুন সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত চিঠিতে চবি সিনেট সদস্য হিসেবে চট্টগ্রামের মোট ৫ জন সংসদ সদস্যের নাম প্রকাশ করা হয়, যার তালিকায় প্রথমে রয়েছে সরওয়ার জামাল নিজামের নাম।
সিনেটে মনোনীত অন্য সংসদ সদস্যরা হলেন, এরশাদ উল্লাহ (চট্টগ্রাম-৮), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬), মোহাম্মদ আবু সুফিয়ান (চট্টগ্রাম-৯) এবং সাঈদ আল নোমান (চট্টগ্রাম-১০)।
মনোনয়নের অনুলিপি ইতিমধ্যেই চবি উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সরওয়ার জামাল নিজামের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিএনপির নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।