ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

চট্টগ্রামে ১৩ জুনের সমাবেশ সফল করতে আনোয়ারায় ১১ দলের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ৭ জুন ২০২৬ রাত ১০:৯ সময়
চট্টগ্রামে ১৩ জুনের সমাবেশ সফল করতে আনোয়ারায় ১১ দলের মতবিনিময়

ফটো: প্রিয় আনোয়ারা

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে অনুষ্ঠিতব্য ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই মহাসমাবেশকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আনোয়ারায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়স্থ একটি  রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হুমায়ুন আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি নেছার উদ্দিন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

এছাড়া অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি এডভোকেট আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য আ.ক.ম ফরিদুল আলম, যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, যুগ্ম সমন্বয়কারী সিপাত হোসেন, সমন্বয়কারী মিশকাত এবং যুগ্ম সমন্বয়কারী হিমেল চৌধুরীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, 'গণভোটের গণরায়কে উপেক্ষা করায় বর্তমানে দেশে তীব্র গণদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই দেশের মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে হলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই।'

এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, 'মুক্তিকামী জনতার অধিকার আদায়ের লক্ষ্যেই আগামী ১৩ জুনের এই বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঐতিহাসিক লালদিঘির ময়দানের এই সমাবেশে ৫ লক্ষাধিক মানুষের উপস্থিতির লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি চলছে, যার মধ্যে কেবল চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকেই ১ লক্ষাধিক মানুষ সমাবেশে যোগদান করবেন ইনশাআল্লাহ।'

বক্তারা একটি সফল ও সুশৃঙ্খল সমাবেশ বাস্তবায়নের জন্য তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগ: #১১ দলীয় ঐক্য
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।