ব্রেকিং
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
চট্টগ্রাম

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আফতাব জয় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৬ দুপুর ২:০ সময়
চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আফতাব জয় গ্রেপ্তার

ফটো: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় (২৮) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় নগরীর খুলশী থানার ওয়ারলেস কলোনি এলাকার বাসিন্দা এবং এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সক্রিয় সদস্য। অন্যদিকে ভুক্তভোগী ১৯ বছর বয়সী তরুণী নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আফতাবের দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য আবুল কালাম আজাদ জানান, আফতাব নগর কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী কলেজছাত্রী গত ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রায় তিন মাস আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই রাতে বিয়ের আশ্বাস দিয়ে আফতাব ওই তরুণীকে নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে তাঁকে ধর্ষণ করেন।

মামলার বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের পর বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে আফতাব জোরপূর্বক ওই তরুণীকে বাসায় পাঠিয়ে দেন এবং পরবর্তীতে তাঁর সঙ্গে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ভুক্তভোগী তরুণী খোঁজ নিয়ে জানতে পারেন যে আফতাব ইতিমধ্যেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। এই প্রতারণা ও অপরাধের বিচার চেয়ে তরুণী থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত আফতাবকে গ্রেপ্তার করে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।