ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
রাজনীতি ব্রেকিং

চট্টগ্রামে শিবির কর্মীর পায়ের গোড়ালি রামদার আঘাতে কেটে ফেলল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ বিকাল ৭:০ সময়

এসময় সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রশিবিরের এক কর্মীর পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

চট্টগ্রামে শিবির কর্মীর পায়ের গোড়ালি রামদার আঘাতে কেটে ফেলল ছাত্রদল

চট্টগ্রামে শিবির কর্মীর পায়ের গোড়ালি রামদার আঘাতে কেটে ফেলল ছাত্রদল | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ও বিকেল দুই দফায় চলা এই সংঘর্ষ ও হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ছাত্রশিবিরের একজন কর্মীর পায়ের গোড়ালি মারাত্মকভাবে জখম হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। 

কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসে গ্রাফিতি পরিবর্তন সংক্রান্ত একটি ঘটনার জের ধরে সকাল থেকে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। দুপুর ও বিকেল ৪টার দিকে উভয় পক্ষ আবারও মুখোমুখি অবস্থানে চলে আসলে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এসময় সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রশিবিরের এক কর্মীর পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের বিষয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বহিরাগতদের নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রদল। অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির জন্য ছাত্রশিবিরকে দায়ী করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন জানিয়েছেন, ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

ট্যাগ: #ছাত্রদল #শিবির #হেলমেট #সংঘর্ষ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।