ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
চট্টগ্রাম ব্রেকিং

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ১৯ মে ২০২৬ বিকাল ৬:৪৮ সময়
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

ফটো: সংগৃহীত

ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী থানা এলাকার কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক জনিত কারণে) তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত নরেন ধর ভারতের হরিয়ানা রাজ্যের চন্ডিগড় এলাকার রাম নিওয়াসের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে হঠাৎ পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। পরে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যেতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, “নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনাস্থল থেকে সন্দেহজনক কোনো আলামত পাওয়া গেছে কি না বা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।

এদিকে, অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: #লাশ #ভারতীয় হাইকমিশন
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।