ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম

চট্টগ্রামের নতুন এসপি ডিএমপির ‘আলোচিত’ মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক ৬ মে ২০২৬ রাত ১০:৪৬ সময়
চট্টগ্রামের নতুন এসপি ডিএমপির ‘আলোচিত’ মাসুদ আলম

ডিসি মাসুদ | ফটো: সংগৃহীত

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ মাসুদ আলম। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
 
বগুড়া জেলার সন্তান মাসুদ আলম ডিএমপির রমনা জোনে ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বেশ আলোচনায় আসেন। পেশাগত জীবনে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে সাহসিকতা ও দক্ষতার জন্য পুলিশ বাহিনীতে তার বিশেষ পরিচিতি রয়েছে।
 
এদিকে একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর লটারির মাধ্যমে তিনি চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি কুমিল্লার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
 
চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতে নতুন পুলিশ সুপারের এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট মহল।
ট্যাগ: #ডিসি মাসুদ #সিএমপি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।