ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অর্থনীতি ব্রেকিং

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক ৩১ মে ২০২৬ রাত ১১:৪৫ সময়

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে ডিজেলের মূল্য।

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

জ্বালানী তেলের দাম আবারো বাড়ল | ফটো: সংগৃহীত

দেশে ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে সাধারণ ও পরিবহন খাতের জন্য স্বস্তির খবর হলো, এবার ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন এই নির্ধারিত দর আগামী ১ জুন থেকে সারা দেশে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় বিক্রি হবে। তবে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সামাজিক ও গৃহস্থালি কাজে ব্যবহৃত কেরোসিনের দামও লিটারপ্রতি ৫ টাকা বেড়ে ১৩০ টাকা থেকে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামা এবং অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিত এই দাম সমন্বয় করছে।

তবে দেশের বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত, যাতায়াত ভাড়া এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে এর কেমন প্রভাব পড়বে, তা নিয়ে নানামুখী আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগ: #মূল্যবৃদ্ধি #জ্বালানী তেল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।