দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন
এর আগে কর্ণফুলী ক্রসিং থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা পশ্চিমের 'অদম্য জুলাই' মিছিল অনুষ্ঠিত | ফটো: প্রিয় আনোয়ারা
"জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। জুলাইয়ের চেতনাকে অস্বীকার করে যদি আবারও দমন-পীড়নের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে ছাত্রসমাজ ও জনগণ আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।"
মঙ্গলবার (৪ আগস্ট) গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত 'অদম্য জুলাই' শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি ফরমানুর রহমান জাহিন।
এর আগে কর্ণফুলী ক্রসিং থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফরমানুর রহমান জাহিন বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছিল, তার বাস্তবায়ন এখনো অসম্পূর্ণ। অথচ জুলাইয়ের সবচেয়ে বেশি সুবিধাভোগী একটি গোষ্ঠী আজ সেই আন্দোলনের চেতনা ও আদর্শকেই অস্বীকার করছে।"
তিনি আরও বলেন, "দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও স্বৈরাচারী কায়দায় হামলা ও ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে যদি আবারও জুলুম-নির্যাতনের রাজনীতি চাপিয়ে দেওয়া হয়, তাহলে ছাত্রসমাজ চুপ করে বসে থাকবে না।"
জেলা দপ্তর সম্পাদক সারতাজ আরেফিন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের তামজিদ, প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, দাওয়াহ সম্পাদক হাফেজ সাইফুদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।