ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয় ব্রেকিং

দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক ১৪ জুন ২০২৬ দুপুর ২:৪৯ সময়
দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ফটো: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবশেষে দুবাইতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের বিশেষ সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই শীর্ষ কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। দুদকের অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও অর্থ পাচারের মামলায় দীর্ঘদিন ধরেই বিদেশে আত্মগোপনে ছিলেন বহুল আলোচিত সাবেক এই পুলিশ প্রধান।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দুবাই পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর সাবেক এই আইজিপিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বাংলাদেশে ফেরত আনার আইনি প্রস্তুতি শুরু হয়েছে।

তার বিরুদ্ধে দেশে-বিদেশে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়া এবং অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে এই আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হলো।

ট্যাগ: #আইজিপি #ইন্টারপোল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।