ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

ঈদে ফাঁকা চট্টগ্রামের সুরক্ষায় সিএমপি ও জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট ২৭ মে ২০২৬ রাত ১:৯ সময়
ঈদে ফাঁকা চট্টগ্রামের সুরক্ষায় সিএমপি ও জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা

ফটো: সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম মহানগর ও জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি ও জেলা পুলিশ।

ঈদে অধিকাংশ মানুষ গ্রামের বাড়ি চলে যাওয়ায় ফাঁকা শহরের আবাসিক এলাকাগুলোতে চুরি-ডাকাতি ও ছিনতাই রুখতে পুলিশি টহল বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। নগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি রাতের বেলায় আবাসিক এলাকাগুলোতে মোটরসাইকেল ও পেট্রোল টিমের বিশেষ নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

কোরবানির পশুর হাটগুলোতে অজ্ঞানপার্টি, মলমপার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতে পুলিশের একাধিক টিম কাজ করছে। হাটে জাল টাকা শনাক্তকরণ এবং বড় অঙ্কের অর্থ লেনদেনের সুবিধার্থে ক্রেতা-বিক্রেতাদের জন্য বিশেষ নিরাপত্তা সেবা চালু রাখা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, কোরবানির পশুর হাট, চামড়া পরিবহন এবং ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাঠে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তিনি যেকোনো সন্দেহভাজন ঘটনায় নাগরিকদের দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানান।

অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, পশুর হাট ও গ্রামীণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ঈদের ছুটিতে গ্রামীণ ফাঁকা বাড়িগুলোর নিরাপত্তায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে ঈদের ছুটিতে যারা ঘর খালি রেখে গ্রামের বাড়ি যাচ্ছেন, তাঁদের মূল্যবান সামগ্রী নিরাপদে রাখতে এবং দরজা-জানালা ভালোভাবে লক করার বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।