ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয়

ঈদে কোরবান হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প'

ডেস্ক রিপোর্ট ২৭ মে ২০২৬ বিকাল ৬:২৬ সময়
ঈদে কোরবান হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প'

ফটো: সংগৃহীত

নারায়ণগঞ্জের পাইকপাড়া রাবেয়া এগ্রোর বহুল আলোচিত অ্যালবিনো জাতের সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে এবার কুরবানি দেওয়া হচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি হস্তক্ষেপে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছ থেকে মহিষটি ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের সেই খামারেই পুনর্বাসন করা হয়েছে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও আইনশৃঙ্খলার বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় ক্রেতাকে পুরো টাকা ফেরত দিয়ে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে রেখে লালন-পালন করা হবে।

সাদা ত্বক, নীল চোখ আর মাথায় লম্বা সোনালি লোমের এক অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্যের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল রেখে খামারিরা শখের বশে মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রায় ৭০০ কেজি ওজনের বিরল জাতের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সেও স্থান করে নেয়।

মহিষটি দেখতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো উৎসুক মানুষ খামারে ভিড় জমাতেন।

খামার কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে কদিন আগে কেরানীগঞ্জের এক ব্যবসায়ী মহিষটি কোরবানি দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকায় কিনে নিয়েছিলেন। কিন্তু এটি কোরবানি হওয়া বা রাস্তা দিয়ে নেওয়ার সময় উৎসুক জনতার অতিরিক্ত ভিড়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

বিষয়টি প্রশাসনের নজরে এলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইনি ও সামাজিক সুরক্ষার স্বার্থে মহিষটির কোরবানি বাতিল করে তাকে নিরাপদে খামারে ফিরিয়ে আনা হয়। 

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।